× Banner
সর্বশেষ
প্রতিমন্ত্রীর সাথে নওগাঁ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সাক্ষাৎ ২ মাসের মধ্যে দেওয়া হবে প্রবাসী কার্ড – প্রবাসী কল্যাণ মন্ত্রী যশোরে বিজিবির অভিযানে বিষাক্ত জেলি পুশ করা বিপুল পরিমাণ চিংড়ি মাছ গলদা, বাগদা ও হরিনা আটক ১৭ বছরের মিথ্যা প্রোপাগান্ডা ভেঙে সত্য ইতিহাস তুলে ধরতে হবে- ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল চামড়া দেশের রপ্তানি খাতের অন্যতম সম্ভাবনাময় খাত – শিল্পমন্ত্রী ফ্যামিলি কার্ড নিয়ে বসে থাকলে হবে না, আয়বর্ধক কাজ করতে হবে – শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী লন্ডনে রাষ্ট্রপতি সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সন্তানেরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে- এমপি খোকন বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার-এর জন্য ব্র্যাক ব্যাংকের ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ব্যবস্থাপনা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
এসএসসি ও সমমানের পরীক্ষা

নওগাঁর ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১০ এপ্রিল সকাল ১০ টায় সারা দেশের ন্যায় ধামইরহাট উপজেলায় ৫টি কেন্দ্র যথাক্রমে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়, ধামইরহাট ছিদ্দিকিয়া ফাজিল মাদরাসা ও জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মোট ২ হাজার ৮৬ জন এসএসসি, দাখিল, কারিগরি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে।

প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা উদযাপনের লক্ষে প্রশাসনের পক্ষ থেকে যুব উন্নয়ন অফিসার কামরুজজামান সরদার, সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার কুন্ডু, পল্লী উন্নয়ন অফিসার রামানন্দ সরকারকে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ জেসমিন আক্তার বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী সু-শৃংখল পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষকগণও সুষ্ঠভাবে দায়িত্ব পালন করছেন।’

মাধ্যমিক পর্যায়ের ১ম দিনের এই পরীক্ষায় ২ হাজার ৯৫ জন পরীক্ষার্থীদের মধ্যে ১১ জন অনুপস্থিত ছিল বলে কেন্দ্র সচিবগণ যথাক্রমে অধ্যক্ষ মতিউর রহমান, ইলিয়াস আলম, প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, আব্দুর রহমান ও সাবিহা ইয়াসমিন প্রতিবেদককে জানান।


এ ক্যটাগরির আরো খবর..