ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে রমজানের পবিত্রতা রক্ষায় ইসলামিক ফাউন্ডেশনের র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৬মে সকাল ১০ টায় ইফা’র উপজেলা শাখা কাযালয় হতে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা চত্বরে সমাবেশের আয়োজন করা হয়। ইফা’র ফিল্ড সুপার ভাইজার আবু জাফর সিদ্দিকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, ধামইরহাট উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, মডেল কেয়ার টেকার রবিইল ইসলাম, সাধারণ কেয়ারটেকার শহীদুল ইসলাম, রওশন হাবিব প্রমুখ। সভায় বক্তাগন রমজানে দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ রাখার দাবী জানান।




