× Banner
সর্বশেষ
প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে

ধামইরহাটে দেবীপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন শহীদুজ্জামান সরকার এম.পি

Dutta
হালনাগাদ: রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/debipur-high-school.jpg

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে দেবীপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।

১৪ ফেব্রুয়ারী রবিবার বেলা ১১ টায় নতুন এই একাডেমিক ভবনের উদ্বোধন জাতীয় সংসদের বিদ্যুৎ,জালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এমপি। নওগাঁ শিক্ষা প্রকৌশল বিভাগের অর্থায়নে ৪তলা ভিত বিশিষ্ট ১ তলা একাডেমিক ভবন নির্মান করেন নজিপুরের বিশিষ্ট ঠিকাদার শিবনাথ চৌধুরী।

উদ্বোধন শেষে বিদ্যালয় ম্যানেজিং কমিটির আয়োজনে আলোচনা সভায় বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাংসদ শহীদুজ্জামান সরকার।

ম্যানেজিং কমিটির সভাপতি আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়,ওসি আবদুল মমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম ও সালেহ উদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী তামিম হোসাইন, সিনিয়র সাংবাদিক এম এ মালেকসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। সবশেষে সাংসদ শহীদুজ্জামান সরকার নির্মানাধীন আশ্রয় প্রকল্পের ঘর ও আগ্রাদিগুন ঐতিহাসিক ধাপ খনন পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..