× Banner
সর্বশেষ
চিন্ময় দাসের দুই মামলায় জামিন, আপাতত মিলছে না মুক্তি দেশে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসা খরচ কমবে – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সারাদেশে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর বাকস্বাধীনতার সীমা নির্ধারণ জটিল বিষয় – তথ্যমন্ত্রী সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে – গণশিক্ষা প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার আশা সরকারের দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
র‍্যালী ও আলোচনা সভা

নওগাঁর ধামইরহাটে উপজেলা পৌর বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ নভেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ জাতিয়তাবাদী দল ‘বিএনপি’র ধামইরহাট দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি উপজেলার প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো.শহিদুর রহমান সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আলহাজ¦ মো.হানজালা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রেজাউল করিম মুসা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো.রুহুল আমিন, যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আনারুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য শামীম কবির মিল্টন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ ওয়াদুদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, পৌর কৃষকদল সভাপতি জাহাঙ্গীর আলম, কৃষকদল নেতা রিপন প্রমুখ।

বক্তাগণ বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশের জন্য রেখে যাওয়া অবদানের কথা তুলে ধরেন এবং আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে দেশের পরিচালনা আবারও বিএনপি ক্ষমতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..