× Banner
সর্বশেষ
যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু! 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক পরিচালিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষাউপকরণ ও বাই সাইকেল বিতরণ করা হয়েছে।

২৩ জানুয়ারি বেলা ১১ টায় এ উপলক্ষে ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ৪০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ২ হাজার ৪০০ শত টাকা, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের ৩০ টি বাইসাইকেল ও একাদশ থেকে দ্বাদশ শ্রেণির ১০ জন শিক্ষার্থীকে ৬০০০ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।

এ সময় উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আক্তার, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জোবায়ের, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. ফরহাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মনছুর আলী, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..