× Banner
সর্বশেষ
ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ

ধামইরহাটে কাজীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পিয়ন নিয়োগে ৪২ লাখ টাকা নিয়োগ বানিজ্যের অভিযোগ

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ জুলাই, ২০১৯

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর ধামইরহাটে ৬নং জাহানপুর ইউনিয়নের কাজীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অফিস সহায়ক পদে নিয়োগের নামে প্রায় ৪২ লাখ টাকা নিয়োগ বানিজ্যের অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা ও এলাকাবাসি।

অভিযোগ সুত্রে জানা গেছে, কাজীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ূর রহমান অফিস সহায়ক পদে নিয়োগের নামে বিভিন্ন জনের নিকট ৫ থেকে ১৫ লাখ টাকা উৎকোচ দাবি করেছেন। সরকারী বিধি-বিধানকে তোয়াক্কা না করে কাজীপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক অফিস সহায়ক মো. ফয়েজ উদ্দিনের ছেলে মো. ফারুক হোসেন কে চাকুরীর প্রলোভন দেখিয়ে ৬ লক্ষ টাকা হাতিয়ে নেন।

অভিযোগকারী ওই বিদ্যালয়ের সাবেক অফিস সহায়ক ফয়েজ উদ্দিন জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার চাকুরী শেষে আমার ছেলে ফারুককে উক্ত পদে নিয়োগ প্রদান করতে আমার কাছ থেকে ২০১৬ সালে ৬ লক্ষ টাকা নেন।” পরে একই পদে মো. আতিকুর রহমানের নিকট ৯ লাখ টাকা গ্রহণ করার অভিযোগ উঠলেও বিদ্যালয়ের জনৈক শিক্ষক ৩ লাখ ৭৫ হাজার টাকার কথা স্বীকার করেন। এখানেই শেষ নয়, পিয়ন পদে আজিজুল ইসলাম ওই বিদ্যালয়ে দেড় বছর পারটাইম চাকুরী করেছেন ও স্থায়ী নিয়োগের আশ্বাস দিয়ে প্রধান শিক্ষক মতিয়ুর রহমান আজিজুলের নিকট থেকে ৮ লাখ টাকা উৎকোচ গ্রহণ করেন বলে আজিজুল অভিযোগ করেন।

স্থানীয় আব্দুল হাই তার নাতীকে ওই পদে নিয়োগের জন্য ৫ লাখ টাকা দিয়েও নিয়োগ না দিলে প্রধান শিক্ষক মতিয়ুর রহমানকে মারপিট করে টাকা আদায় করে নিয়েছেন মর্মে আব্দুল হাই জানান। এদিকে ওই বিদ্যালয়ের পিয়ন পদে পল্লী চিকিৎসক দৌলত আলীর নিকট ১৫ লাখ টাকা দাবী করলে তিনি নিয়োগ বানিজ্যের কথা জানতে পেরে আর টাকা দেননি বলে জানান। এছাড়াও স্থানীয় আব্দুল মোমিনের নিকট থেকেও সাড়ে ৫ লাখ টাকা নিয়েছেন মর্মে অভিযোগ পাওয়া গেছে।

এতসব অভিযোগ উড়িয়ে দিয়ে প্রধান শিক্ষক মতিয়ুর রহমান বলেন, আমি কোন টাকা নেয়নি, তাহলেও এতগুলো লোকজন কেন আপনার বিরুদ্ধে অভিযোগ করছে এমন প্রশ্নে তার কোন জবাব প্রধান শিক্ষক দিতে পারেননি।

প্রধান শিক্ষক মতিয়ুর রহমান ও তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি নায়েক আলী ও বর্তমান সভাপতি যৌথভাবে এইসব টাকা নিয়েছেন বলে অভিযোগকারীদের অনেকেই দাবী করেন।

তবে বর্তমান বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কে.এম মোস্তাফিজুর রহমান ফিরোজ বলেন, নিয়োগের বানিজ্যের বিষয়ে টাকার নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান বলেন, এ রকম ঘটনা নিঃসন্দেহে গর্হিত অপরাধ, আমরা অভিযোগ খতিয়ে দেখে তা প্রমাণ সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..