× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

নিউজ ডেক্স

ধামইরহাটে এনএসআই ও পুলিশের যৌথ অভিযানে ২০ কোটি টাকা মুল্যের বিষ্ণু মূর্তি উদ্ধার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
ধামইরহাটে এনএসআই ও পুলিশের যৌথ অভিযানে ২০ কোটি টাকা মুল্যের বিষ্ণু মূর্তি উদ্ধার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) ও থানা পুলিশের যৌথ অভিযানে ২০ কোটি টাকা মূল্যের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে।

৭ মার্চ রাত পৌনে ৮ টায় এনএসআই এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে থানা পুলিশ ও এনএনআই’র যৌথ অভিযানে উপজেলার খেলনা ইউনিয়নের লোদিপুর (দক্ষিণপাড়া) এলাকার আলী আকবরের ছেলে রাজমিস্ত্রী মোঃ কাউছার আলী (৩০)’র শয়ন ঘর সংলগ্ন সিড়িঘর থেকে ৪০ কেজি ওজনের ০১টি কষ্টি পাথরের বিষ্ণু ম‚র্তি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বিষ্ণু ম‚র্তির আনুমানিক ম‚ল্য প্রায় ২০ কোটি টাকা বলে জানান এনএসআই কর্তৃপক্ষ। এ সময় ঘটনাস্থল থেকে ম‚র্তি পাচার চক্রের ০২ সদস্য পতœীতলা উপজেলার মধইল গ্রামের মৃত বদরুদ্দীনের ছেলে মোঃ হেলাল উদ্দিন (৬০)ও আকবরপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে আলতাফ হোসেন (৫০)কে হাতে নাতে আটক করা হয়। আটককৃত মূর্তি পাচারকারী হেলাল উদ্দিন পতœীতলা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও আকবরপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।

ধামইরহাট থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী বলেন, ‘আটককৃতদের সংশ্লিষ্ট আইনের মামলায় কোর্টে প্রেরণ করা হয়েছে, এই পাচারচক্রের সাথে জড়িত পলাতক আসামীদের গ্রেফতার পুলিশি অভিযান অব্যাহত আছে।’


এ ক্যটাগরির আরো খবর..