× Banner
সর্বশেষ
বাঁশখালীকে বন্যা মুক্ত করতে টেকসই বেড়িবাঁধ ও খাল পুনঃখননের আশ্বাস ত্রাণমন্ত্রীর ফের গ্রেফতার তনু হত্যায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির – রাশেদ খান সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময় নাটোরের ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরতে চাই – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই সিরাজগঞ্জে ওভারপাসে উঠতে গিয়ে দুর্ঘটনা, বাসচালকসহ নিহত ২ যুদ্ধবিরতির ৩০০ দিনে গাজায় ৩০০ শিশু নিহত

ধামইরহাটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন আ’লীগের আজাহার আলী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী আজাহার আলী নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

সহকারী রিটার্ণিং অফিসার ও ইউএনও গনপতি রায় জানান, র্নিধারিত সময়েই ৫০ টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে আ’লীগ প্রার্থী আজাহার আলী ৩৫ হাজার ৩৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র (আ’লীগের বিদ্রোহী) প্রার্থী আবু নাসের মো. আফজাল হোসেন কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৯৩ ভোট।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সোহেল রানা (উড়ো জাহাজ) প্রতীক নিয়ে ২৩ হাজার ৫১৬ ভোটে নির্বাচিত হন একই পদে নিকটতম প্রতিদ্বন্দী সেলিম মাহমুদ রাজু টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৫৬৭ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবিনা এক্কা কলস প্রতীক নিয়ে ৩২ হাজার ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী মোছাঃ আঞ্জুয়ারা বেগম হাঁস মার্কা প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯৭০ ভোট। মধ্যরাতেই প্রার্থীরা নিজ নিজ ফলাফল কন্ট্রোলরুম থেকে গ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..