× Banner
সর্বশেষ
রাতের আধাঁরে সামাজিক বনায়নের গাছ লুট বাঁশখালীকে বন্যা মুক্ত করতে টেকসই বেড়িবাঁধ ও খাল পুনঃখননের আশ্বাস ত্রাণমন্ত্রীর ফের গ্রেফতার তনু হত্যায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির – রাশেদ খান সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময় নাটোরের ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরতে চাই – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই সিরাজগঞ্জে ওভারপাসে উঠতে গিয়ে দুর্ঘটনা, বাসচালকসহ নিহত ২

ধামইরহাটে ইসবপুর ইউপি’র উপনির্বাচনে ৪ জনের মনোনয়ন দাখিল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর ধামইরহাটে ইসবপুর ইউনিয়নের উপ-নির্বাচনে ১২ সেপ্টেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ৪ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় আ’লীগ সমর্থিত প্রার্থী ইসবপুর ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইমরুল কায়েস বাদল তার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্ণিং অফিসার সাজ্জাদ হোসেনের নিকট দাখিল করেন।

এ সময় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইসবপুর ইউনিয়ন আ’লীগ সম্পাদক মাহফুজুল আলম লাকী, মহিলা আ’লীগ সভানেত্রী আঞ্জুয়ারা, নারী নেত্রী শাহিনা প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ইসবপুর ইউপি’র উপ- নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন উত্তোলন করলেও ৪ জন প্রার্থী মনোনয়ন জমা দেন, এতে দলীয় প্রাথী হিসেবে আ’লীগের এককভাবে ইমরুল কায়েস, স্বতন্ত্র প্রার্থী হিসেবে এস.এম জাহাঙ্গীর আলম (স্থানীয় বিএনপির সমর্থনপ্রাপ্ত), স্বতন্ত্র আখতারুল ইসলাম ও মো. হুমায়ন মনোনয়ন জমা দিয়েছেন।

আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়ন বাছাই ও ২২ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহার ও ১৪ অক্টোবর ভোট গ্রহনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য চলতি বছরের ২৭ জুলাই ইসবপুর ইউপি চেয়ারম্যান আবু ওয়াদুদ শ্যামা হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করলে ইউপি চেয়ারম্যান পদটি শুন্য হয়।


এ ক্যটাগরির আরো খবর..