× Banner
সর্বশেষ
শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিল ইরান: নতুন হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল পাবে কঠিন জবাব ঝুম বৃষ্টিতে স্থবির ঢাকা: সকালজুড়ে ভোগান্তি, ঝড়ের আশঙ্কা পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ আজ বুধবার (২৯ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৯ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি

ধামইরহাটে আগাছানাশক স্প্রে করে ফসলের হানি

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ মে, ২০১৯

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: ধামইরহাটে রাসায়নিক আগাছানাশক স্প্রে করে জমির ধান নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার উমার ইউনিয়নের চকশবদল গ্রামে।

জমির মালিক জয়নাল হোসেন জানান, জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ছিল একই গ্রামের জব্বার ও নুর ইসলাম গংদের সাথে। এর প্রেক্ষিতে গত ৩ মে দিবাগত রাতের আধারে প্রতিহিংসা ও শত্রুতা করে ৯২ নং খতিয়ানের ৫৬৬ দাগে ১২ শতাংশ ও ৮৭ নং খতিয়ানের ৪২৯ নং দাগে ১৪ শতাং মোট ২৬ শতাং জমিতে আগাছানাশক প্রয়োগ করে। এতে জমির সম্পূর্ণ ধান বিনষ্ট হয়ে যায়। বিবর্ণ দেখলে স্থানীয় কৃষি অফিস কর্তৃক আগাছানাশক দেওয়ার বিষয়টি নিশ্চিত হন জয়নাল হোসেন।

ক্ষতিগ্রস্থ জয়নাল হোসেন বলেন, ওই জমির রায় প্রথমে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও পরে কোর্ট থেকে আমি পেয়েছি, এটি কোন বিবাদমান জমি নয়,প্রতিহিংসা করে প্রতিবেশী মৃত আছির উদ্দিনের ছেলে আ. জব্বার তার ভাই নুরইসলাস এবং নুর ইসলামের ছেলেরা এই ঘটনাটি ঘটিয়েছে বলে আমার সন্দেহ।”

অভিযুক্ত জব্বার জানান, ওই জমি নিয়ে তার সাথে বিরোধ চলছে, জয়নাল আবেদিনই তার জমির ধানে আগাছানাশক স্প্রে করে আমাদের দোষাচ্ছেন।’

এ ব্যাপারে ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম ঘটনার বিষয়টি জানেন না এবং অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।


এ ক্যটাগরির আরো খবর..