× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

 ধান সংগ্রহে অ্যাপ ও গুদামে সিসিটিভি চালু হবে -খাদ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

বগুড়া : আগামী বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহে সব উপজেলায় মোবাইল অ্যাপ চালু করা হবে। পাশাপাশি অনিয়ম বন্ধে দেশের  খাদ্য গুদামগুলোকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা হবে। মন্ত্রী আজ বগুড়া সার্কিট হাউজ সভাকক্ষে অনুষ্ঠিত অভ্যন্তরীণ আমন সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন। বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

সভায় মন্ত্রী বলেন, ধান-চাল সংগ্রহে অনিয়ম-দুর্নীতি ও কৃষক হয়রানি বন্ধের চেষ্টা চলছে। চলতি আমন মৌসুমে মোবাইল অ্যাপসের মাধ্যমে কৃষক পর্যায় থেকে ধান সংগ্রহে সফলতা মেলায় আগামী বোরো মৌসূমে সারা দেশে এই অ্যাপসভিত্তিক সেবা চালুর পরিকল্পনা নেয়া হয়েছে।

খাদ্যমন্ত্রী আরো বলেন, বর্তমানে মোটা চালের চেয়ে বাজারে চিকন চালের চাহিদা বেশি। তাই কৃষকদের চিকন চালের ধান উৎপাদনে উদ্বুদ্ধ করার তাগিদ দেন মন্ত্রী। একইসঙ্গে তিনি দেশের অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ ও মজুদ বাড়াতে আরো খাদ্যগুদাম নির্মাণের পরিকল্পনার কথাও জানান।

জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য হাবিবর রহমান, রাজশাহী বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক রায়হানুল কবির, চালকল মালিক সমিতির নেতৃবৃন্দসহ, খাদ্য ও কৃষি বিভাগের স্থানীয় কর্মকর্তাবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..