× Banner
সর্বশেষ
জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ধানের ফলনে ভালো

আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলনে ভালো

Kishori
হালনাগাদ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
মাঠেমাঠে সোনালী ধান

এবার আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের স্বপ্ন দেখছেন কৃষক। ঘাম ঝরানো ফসল কাটা ও মাড়াইয়ে এখন ব্যস্ত কৃষক ও শ্রমিকরা।

তবে ন্যায্যমূল্য নিয়ে শঙ্কার কথা জানান তারা। চাষিরা বলেন, উৎপাদন খরচ, শ্রমিক খরচ বেড়েছে। প্রতি বিঘায় খরচ হয় ১৪-১৫ হাজার টাকা। এতে ফলন ভালো হলেও দাম নিয়ে শঙ্কায় রয়েছি। কারণ ব্যবসায়ীরা দাম পেলেও লাভ হয় না কৃষকের।

কৃষক ঘাম ঝরিয়ে ফসল ফলালেও ব্যবসায়ীদের ঘরে লাভের ভাগ বেশি যায় অভিযোগ করে চাষিরা আরও জানান, কৃষক যে ধান হাজার টাকা মন বিক্রি করে, সেটিই ব্যবসায়ীরা কিনে নিয়ে বিক্রি করে ১৩০০-১৪০০ টাকায়।

এদিকে, বৈরী আবহাওয়ায় বিপর্যয় ঠেকাতে ধান ৮০ ভাগ পাকলেই কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. আবুল কালাম বলেন, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে যাতে ফসল নষ্ট না হয়, সে জন্য ধান ৮০ শতাংশ পেকে এলেই কেটে ফেলার জন্য কৃষকদের বলা হচ্ছে।

ধান কাটা ও মাড়াইয়ের জন্য এ বছর নওগাঁয় ৯০টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন কাজ করবে বলেও জানিয়েছে কৃষি বিভাগ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য বলছে, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৯৩ হাজার হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে। যেখান থেকে ১২ লাখ মেট্রিক টন ধান পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..