× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

৭ বছরের শিশুকে ধর্ষণ করে রক্তাক্ত, হিন্দু ও গরীব হওয়ায় হুমকি ধর্ষকের

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১২ মে, ২০২০
ধর্ষণ করে রক্তাক্তের পর হুমকি

খেলার অজুহাতে বাসা থেকে ডেকে নিয়ে ৭ বছরের শিশুকে খোলা মাঠে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় আল আমিন। শিশুটির পরিবার হিন্দু ও আর্থিক ভাবে বেশ দুর্বল হওয়ায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা সেই সাথে হুমকিও দিচ্ছে ।

শনিবার (৯ মে) বান্দরবান শহরের কালাঘাটা এলাকায় রাত ৮টার দিকে শিশুটিকে খেলার অজুহাতে বাসা থেকে ডেকে নিয়ে যায় আল আমিন (১৮)। পরে পাশের খোলা মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে ফেলে যায় সে। এসময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে খবর দিলে পরিবারের সদস্যরা আহত, রক্তাক্ত ও অর্ধচেতন অবস্থায় উদ্ধার করে তাকে।

জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের শিশুটির পরিবার সামাজিক ও আর্থিক ভাবে বেশ দুর্বল হওয়ার কারনে স্থানীয় প্রভাবশালী শ্রমিক দলের নেতা জসিম ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করে। পরে স্থানীয় কমিশনার পুলিশকে অবহিত করলে আল আমিনকে আটক করা হয়। প্রতিবেদনটি লেখা পর্যন্ত সদর থানায় ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বিষয়ে  বান্দরবান সদর থানার এস আই গোবিন্দ কুমার শর্মা  বলেন, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আল আমিন নামে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি খুবই মর্মান্তিক। এগুলো বিকৃত মানসিকতার পরিচয়।


এ ক্যটাগরির আরো খবর..