× Banner
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

ধর্ষণে শিশু অন্তঃস্বত্তায় বৃদ্ধর যাবজ্জীবন

Kishori
হালনাগাদ: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
তারাগঞ্জে শিশু ধর্ষণ

নানা প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে একাধিকবার শিশুকে ধর্ষণের ফলে অন্তঃস্বত্তা হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত বৃদ্ধ আবু তালেব সরদারকে (৬৫) যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালতের বিচারক। রায় ঘোষণার সময় দন্ডিত বৃদ্ধ আবু তালেব সরদার এজলাসে উপস্থিত ছিলেন।

বুধবার ১৬ অক্টোবর সকালে মামলার বরাতে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কাজী হুমায়ন কবির জানান, মঙ্গলবার শেষ কার্যদিবসে বিচারক মো. ইয়ারব হোসেন মামলায় এই রায় ঘোষণা করেছেন। দন্ডিত বৃদ্ধ আবু তালেব সরদার গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের মৃত সৈজউদ্দিন সরদারের ছেলে।

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আবু তালেব তার প্রতিবেশী শিশুকে (১২) বিভিন্ন ধরনের প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করে একাধিকবার ধর্ষণ করেন। এতে ওই শিশুকন্যা অসুস্থ হয়ে পরলে চিকিৎসকের কাছে নেয় তার পরিবার। তখন পরীক্ষা করে জানতে পারে শিশুটি পাঁচ মাসের অন্তঃস্বত্তা।

এ ঘটনায় বৃদ্ধকে আসামি করে শিশুর বাবা গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন। গৌরনদী মডেল থানার এসআই তারিকুল ইসলাম ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর আবু তালেব সরদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। বিচারক সাত জনের সাক্ষ্য গ্রহণের পর উল্লেখিত রায় ঘোষনা করেছেন। বেঞ্চ সহকারী আরও জানান, আদালতের বিচারক কিশোরী ও তার সন্তানের বিষয়ে কোনো আদেশ দেয়নি। এ বিষয়ে পরবর্তীতে আদেশ দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..