× Banner
সর্বশেষ
সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনের আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

ধর্ষণের পর বিষ খাইয়ে হত্যা: মামলা করে আতঙ্কে পরিবার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫

মাদারীপুর প্রতিনিধিঃ ধর্ষণের পর বিষ খাইয়ে হত্যার অভিযোগে মামলা করে চরম বিপাকে পড়েছে মাদারীপুরের দুই স্কুল ছাত্রীর পরিবার। জামিনে বেরিয়ে এসে আসামিদের অব্যাহত হুমকিতে জীবনের নিরাপত্তা ও সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কিত স্বজনরা।

তাদের অভিযোগ, প্রভাবশালীদের আশ্রয়ে হুমকি দেয়ায় কোনো পদক্ষেপ নিচ্ছে না পুলিশ। তবে, এ বিষয়ে পুলিশের কোনো কর্মকর্তা কথা না বললেও, কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের।

গত ১৩ আগস্ট মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির দুই ছাত্রীকে অপহরণ করে স্থানীয় বখাটেরা। স্বজনদের অভিযোগ, অপহরণের পর ধর্ষণ শেষে তাদের বিষ খাইয়ে হত্যা করা হয়।

চাঞ্চল্যকর এ ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার হয় রকিব, রফিকুল ও শিপন। কিন্তু সম্প্রতি জামিনে বেরিয়ে প্রভাবশালীদের আশ্রয়ে নির্যাতিতাদের পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে তারা। স্বজনদের অভিযোগ, হুমকির বিষয়টি দফায় দফায় জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।

তবে, এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। অবশ্য অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস। আর, পুলিশের এমন ভূমিকায় ক্ষোভ জানান, বাদীপক্ষের আইনজীবী ও নারী নেত্রীরা।

ঘটনার পরদিন, সদর থানায় রকিব, শিপনসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা এবং একমাস পর মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা করে নির্যাতিতাদের পরিবার।


এ ক্যটাগরির আরো খবর..