× Banner
সর্বশেষ
নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী

ধর্ষণমুক্ত নিরাপদ ও পরিচ্ছন্ন রাজধানী চান ঢাকার তারকারা

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ সিটি নির্বাচন নিয়ে রাজধানী এখন বেশ সরগরম। ঢাকা শহরের উত্তর ও দক্ষিণে যাঁরা নগরপিতা নির্বাচিত হবেন, তাঁরা আগামীতে ধর্ষণমুক্ত নিরাপদ ও পরিচ্ছন্ন নগরী তৈরি করবেন।  এমনই প্রত্যাশা ব্যাক্ত করেছেন বিভিন্ন তারকারা।

নগরপিতাদের মানসিকতার পরিবর্তনেও জোর দিতে বলেছেন ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘তাঁরা নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার কথা বলছেন, অথচ তাঁরাই পোস্টার লাগিয়ে, উচ্চ স্বরে মাইক বাজিয়ে ঢাকাকে অপরিষ্কার ও শব্দদূষণের নগরী বানিয়ে ফেলেছেন। তিনি বলেন, ‘গেল বছর মশা যে হারে মানুষকে যন্ত্রণা দিয়েছে, তা বলার মতো নয়। নগরপিতা যাঁরা ছিলেন, তাঁদের বাড়িতে মশা থাকে কি না। কামড়ায় কি না। তাঁদের বাড়িতে যদি মশা থাকত কিংবা কামড়াত, তাহলে অবশ্যই যথাযথ ব্যবস্থা নিতেন। মাঝেমধ্যে এ-ও মনে হয় এসব কি তাদের পালিত মশা ?

নিরাপদ সড়কের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করা অভিনয়শিল্পী ইলিয়াস কাঞ্চন ঢাকা শহরের সড়ক, ফুটপাত, আন্ডারপাস, ওভারব্রিজগুলো সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে তুলতে নগরপিতার কাছে অনুরোধ করেছেন। মশার উৎপাতের বিষয়টি নিয়েও উদ্বিগ্ন এই অভিনয়শিল্পী।

চলচ্চিত্র অভিনয়শিল্পী ববিতা বলেন, কিছুদিন আগে পত্রিকায় দেখলাম, ঢাকার রাস্তায় গাড়ির গতি ঘণ্টায় ছয় কিলোমিটার, মানুষের হাঁটার গতি পাঁচ কিলোমিটার। যানজটের কারণে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একটার বেশি কাজের পরিকল্পনা করা মুশকিল হয়। বিষয়টা নিয়ে গভীরভাবে ভাবা উচিত। নিরাপদ নগরীর কথাও বললেন ববিতা। তিনি বলেন, প্রায়ই মনে হয় দেশের বাইরে যতটা নিরাপদে চলতে পারি আমার শহরে তেমন পারিনা।

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনয়শিল্পী তারিক আনাম খান পরিচ্ছন্ন ও যানজটমুক্ত ঢাকা তৈরির ব্যাপারে উদ্যোগ নিতে অনুরোধ করেছেন। তিনি বলেন, ‘ধানমন্ডি, উত্তরা, গুলশান, বনানী—যেখানে সমাজের একটু শিক্ষিত জনগোষ্ঠী বিত্তবানদের বসবাস, তাঁদের এলাকায় সংস্কৃতিচর্চার কেন্দ্র বেশি হওয়া উচিত। অথচ সেখানে না আছে সিনেপ্লেক্স, না আছে সংস্কৃতিচর্চার কেন্দ্র। দিল্লিতে আমি এমন প্রচুর জায়গা দেখেছি। সাংস্কৃতিক কর্মকাণ্ড বেশি হলে বিভিন্ন ধরনের জঙ্গি কর্মকাণ্ড, তরুণদের অবক্ষয় থেকে মুক্ত করতে পারে।

মানুষ যাঁকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাঁরা তাঁদের কিছু প্রতিশ্রুতি প্রত্যক্ষভাবে দেখতে চান। বললেন আজাদ আবুল কালাম। তিনি বলেন, ‘ঢাকা শহরের চারপাশে যে পরিমাণ ইটভাটা, যা পরিবেশদূষণ চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে, শব্দদূষণ করছে—এসব থেকে জনগণকে বাঁচানোর উদ্যোগ নিতে হবে। ধর্ষণমুক্ত, মশামুক্ত ও উন্নত ট্রাফিক ব্যবস্থার ঢাকা জাকিয়া বারী চান মম। তিনি বলেন, ‘এমন দেশের নাগরিক হিসেবে পরিচিত হতে চাই না, যেখানে শিশুরা নিরাপদ নয়। সেই ঢাকা শহর, সেই দেশ চাই না যেখানে বিভিন্ন বয়সী মেয়েরা নিরাপদ নয়। আমি নগরপিতাদের কাছে এই নিশ্চয়তা চাই।


এ ক্যটাগরির আরো খবর..