× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, যশোর:

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে যশোরে মানববন্ধন

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি

সয়াবিন তেলসহ দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে যশোরে মানববন্ধন
অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী যশোর
জেলা শাখার উদ্যোগে আজ বিকাল ৫টায় প্রেসক্লাব যশোরের সামনে
এ মানববন্ধন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক জিল্লু রহমান ভিটুর
নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে নেতাকর্মীরাসহ শতাধিক নারী-
পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তরা বলেন, কিছু অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয়
মালামালের দাম লাগামহীনভাবে বাড়িয়ে বিক্রি করছে। সাধারণ জনগণ
বাজারে গিয়ে হতাশ হয়ে ছাড়ছে। খালি ব্যাগে বাড়ি ফিরছে দারিদ্র
পরিবারের লোকজন। একইসাথে টিসিবির নামে হাতেগোনা কিছু
মানুষকে সেবা দেবার চেষ্টা করছে সরকার। অথচ দেশের প্রায় ১২ থেকে
১৪ কোটি মানুষ দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জড়িত। এ অবস্থায় দ্রব্যমূল্য
রোধে মজুদদার ও অসাধু ব্যবসায়ীদের আটকে প্রশাসনিক অভিযান
পরিচালনার পাশাপাশি রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..