× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

পিআইডি

পরিবহন ও লজিস্টিকস খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করার আহবান

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী
দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে পরিবহন, লজিস্টিকস এবং বন্দর উন্নয়ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করার লক্ষ্যে ঢাকায় উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অবকাঠামো উন্নয়ন, সামুদ্রিক পরিবহন, প্রযুক্তি বিনিময় এবং বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আজ ১৪ জুলাই মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সৌদি আরবের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পরিবহন ও লজিস্টিকস বিষয়ক ভাইস মিনিস্টার ড. রুমাইহ বিন মোহাম্মদ আল-রুমাইহ

বৈঠকে দুই দেশের মধ্যে বন্দর অবকাঠামো উন্নয়ন, আধুনিক লজিস্টিকস ব্যবস্থা গড়ে তোলা, সামুদ্রিক যোগাযোগ সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তিগত সহযোগিতা এবং নতুন বিনিয়োগের সুযোগ নিয়ে মতবিনিময় হয়।

বাংলাদেশের মন্ত্রী দেশের নৌপরিবহন খাতে চলমান উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, চট্টগ্রাম ও মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, বে টার্মিনাল নির্মাণসহ বিভিন্ন কৌশলগত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য আরও সক্ষম অবকাঠামো গড়ে তুলছে। তিনি সৌদি বিনিয়োগকারীদের বাংলাদেশের বন্দর ও লজিস্টিকস খাতে বিনিয়োগের আহ্বান জানান।

সৌদি ভাইস মিনিস্টার বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিবহন ও নৌখাতের অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে পরিবহন, লজিস্টিকস ও বন্দর উন্নয়ন খাতে যৌথ উদ্যোগ গ্রহণের যথেষ্ট সুযোগ রয়েছে।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন আবিয়াহ এবং দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে উভয় পক্ষ পরিবহন ও লজিস্টিকস খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় এবং যৌথ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ-সৌদি অর্থনৈতিক সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..