× Banner
সর্বশেষ
৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক

দৈব-দুর্বিপাকের কারণে সংশ্লিষ্ট এলাকার পরীক্ষা স্থগিত -শিক্ষামন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
সংশ্লিষ্ট এলাকার পরীক্ষা স্থগিত

সিলেট বিভাগে বন্যার কারণ কিংবা সারাদেশে ভবিষ্যতে দুর্যোগ, দৈব-দুর্বিপাকের কারণে সংশ্লিষ্ট এলাকার পরীক্ষা স্থগিত থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের দিক থেকে চেষ্টা থাকবে ভবিষ্যতে শুধুমাত্র সেই অঞ্চলেই যেন পরীক্ষা স্থগিত থাকে। বাকি সব এলাকা যেখানে সমস্যা নেই সেখানে পরীক্ষা যেন চালিয়ে যাই।

এর আগে ১৯ জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও সিলেট ও উত্তরাঞ্চলে বন্যার কারণে এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়।

শিক্ষামন্ত্রী জানান, এবার এই পরীক্ষায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী অংশ নেবে।

চলতি বছরের এসএসসি ও সমমানে তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১ অক্টোবর শেষ হবে। এরপর ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হবে।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও বোর্ডের চেয়ারম্যান এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিলেট বিভাগে বন্যার কারণে সারা দেশের এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর বিষয়ে তিনি এ কথা জানান।


এ ক্যটাগরির আরো খবর..