× Banner
সর্বশেষ
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক

দেশ মুসলিম মহিলাদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা, ভারতবর্ষে তুমুল ঝড়

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৮

প্রতিবেশী ডেস্কঃ তিন তালাক বিল আনলে যে মুসলিম মহিলারা সন্দেহ ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারবে তা নিয়ে কোনো সন্দেহ নেই । যদিও নিজেদের স্বার্থের জন্য কিছু জন এই বিলের বিরোধিতা করছে। যার জন্য তিন তালাক বিল আটকে রয়েছে সিলেকটিং কমিটির কাছে।সোমবার দিন বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা বড় বক্তিতা দেন। মোদীজি মুসলিম মহিলাদের তাদের অধিকার দেওয়ার জন্য সমস্ত রাজনৈতিক দলের কাছে সহযোগিতা চান।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিডিয়ার কাছে জাননা ২০১৮ তে মুসলিম মহিলাদের তাদের অধিকার দেওয়া হবে যার জন্য তিনি তিনতালাক বিল অধিবেশনে পাশ করার জন্য আশা রাখছেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরোও বলেন, সুপ্রিম কোর্টের আদেশ সত্ত্বেও শীতকালীন অধিবেশনে রাজ্যসভায় তিন তালাক বিলটি পাশ হতে পারেনি।তাই উনি বাজেট অধিবেশনে এই ব্যাপারে বিপক্ষ দলের থেকে সাহায্য চান। মোদীজি এটাও বলেন যে, “দেশ দলের থেকে বড়ো” সেহেতু তিনতালাকের ব্যাপারে বিপক্ষ পার্টির সদস্যদের ভাবা উচিত। মিডিয়াকে সম্বোধন করে মোদীজি সংকেত দেন, বাজেট যে শুধু দেশের অর্থনৈতিক গতি বাড়াবে তাই নয়,একই সাথে সাধারণ মানুষের আশাও পূরণ করবে।প্রধানমন্ত্রীর এই সংকেতের পর আশা করা যাচ্ছে, করপ্রদানকারী মানুষদের উপর কিছুটা বোঝা হালকা হতে চলেছে।বিশেষজ্ঞদের মতে এই বাজেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা হওয়া উচিত এবং কৃষকদের প্রাধান্য দেওয়া উচিত।মোদীজি জানিয়েছেন, এই বাজেট দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাজেট হবে। বিশ্ব বর্তমানে ভারতের ব্যাপারে খুবই ইতিবাচক।বিশ্ব ব্যাঙ্ক ছাড়াও অনেক দেশের বড় বড় সংস্থা ভারতের আর্থিক বৃদ্ধিকে মান্যতা দিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..