× Banner
সর্বশেষ
চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ ও মানুষের কল্যানে নৌকায় ভোট দিন –লাবু চৌধুরী

admin
হালনাগাদ: বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে নির্বাচনী পথসভা করেন তার কনিষ্টপুত্র ও রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী। ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ইউনিয়নবাসীর উদ্দেশে লাবু চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে। আজ দেশ মধ্যে আয়ের দেশে পরিনত হয়েছে। শেখ হাসিনা সরকার আবার ক্ষমতায় আসলে দেশ বিশে^র দরবারে উন্নত দেশ হিসাবে মাথা উঁচু করে দাড়াবে। দেশ ও মানুষের কল্যাণে আগামী সংসদ নির্বাচনে সৈয়দা সাজেদা চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান হামিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন গিয়াস, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল হক, উপজেলা সেচ্ছাসেবকলীগের সহসভাপতি ফারুক হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেন, ইউপি সদস্য বক্কার হোসেন, রুস্তুম আলী, কবির হোসেন, জাকির হোসেন, সাহেব আলী প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..