× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নিজস্ব প্রতিবেদক

দেশে সবধরনের সারের মজুত পর্যাপ্ত আছে-কৃষি মন্ত্রণালয়

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
দেশে সবধরনের সারের মজুত পর্যাপ্ত

চাহিদার বিপরীতে দেশে সব রকমের সারের পর্যাপ্ত মজুত রয়েছে। বর্তমানে দেশে ৬ লাখ ৪৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার, ৩ লাখ ৯৪ হাজার মেট্রিক টন টিএসপি, ৭ লাখ ৩৬ হাজার মেট্রিক টন ডিএপি এবং ২ লাখ ৭৩ হাজার মেট্রিক টন এমওপি মজুত আছে।

বিগত বছরের একই সময়ের তুলনায় সারের বর্তমান মজুত বেশি। বিগত বছরে এই সময়ে ইউরিয়া সারের মজুত ছিল ৬ লাখ ১৭ হাজার মেট্রিক টন, টিএসপি ২ লাখ ২৭ হাজার টন, ডিএপি ৫ লাখ ১৭ হাজার টন।

সারের বর্তমান মজুতের বিপরীতে আগস্ট মাসে সারের চাহিদা হলো ইউরিয়া ২ লাখ ৫১ হাজার টন, টিএসপি ৪৭ হাজার টন, ডিএপি ৮১ হাজার টন ও এমওপি ৫২ হাজার টন।

কৃত্রিমভাবে যাতে কেউ সারের সংকট তৈরি করতে না পারে এবং দাম বেশি নিতে না পারে সে বিষয়ে কৃষি মন্ত্রণালয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিবিড় তদারকি করছে। কৃত্রিম সংকট সৃষ্টিকারীদেরকে শাস্তির আওতায় আনার কার্যক্রম অব্যাহত আছে। এদিকে বগুড়া জেলাতেও সব রকমের সারের মজুত প্রয়োজনের চেয়ে বেশি রয়েছে।

আজ পর্যন্ত বগুড়ায় ১৬৭৩ মেট্রিক টন ইউরিয়া সার, ৬৮৯ মেট্রিক টন টিএসপি, ১৪০০ মেট্রিক টন ডিএপি এবং ৪৪৪ মেট্রিক টন এমওপি মজুত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..