× Banner
সর্বশেষ
ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: ইনু

admin
হালনাগাদ: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচন হতে হবে, নির্বাচন না হলে দেশে অরাজকতা তৈরি হবে। গণতন্ত্র ব্যাহত হবে। কোনও নেতাকর্মী যদি দুর্নীতির দায়ে কারাগারে আটক থাকেন তার জন্য নির্বাচন বন্ধ হতে পারে না। বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার বিকেলে হাতীবান্ধা ডাকবাংলো মাঠে লালমনিরহাট জেলা জাসদ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইনু বলেন, নির্বাচনকে সামনে নিয়ে যারা সহায়ক সরকারের প্রস্তাব তুলছেন অথবা খালেদার সাজাবাতিলের শর্ত দিচ্ছেন, তারা আসলে নির্বাচন বানচালের জন্য উসিলা খুঁজছেন।

এসময় তিনি আরও বলেন, খালেদা জিয়া এতিমের টাকা চুরি করেছেন। তার (খালেদার) ভাগ্য নির্ধারণ করবেন আদালত। সরকারের এখানে করার কিছু নেই। তিনি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের আশ্রয়দাতা এবং আগুন সন্ত্রাসী। তিনি জঙ্গি-রাজাকারদের আশ্রয় প্রশয়দাতা।

বিএনপি রাজনীতির বিষ বৃক্ষ। বাংলাদেশের বিপদ এখনো কাটেনি। বিএনপি হল সকল খুনির ঠিকানা ও আশ্রায়দাতা।

তিনি আরও বলেন, জাসদ একটি সংগ্রামী রাজনৈতিক দল, নীতির দল, মুক্তিযোদ্ধার দল। নীতির কারণে আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েছি। চক্রান্ত এখনও আছে তাই বাংলাদেশকে উদ্ধার করতে হবে।

হাতীবান্ধা উপজেলা জাসদের সভাপতি ছাদেকুল ইসলামের সভাপতিত্বে জনসভায় রংপুর অঞ্চলের  আটটি জেলার জাসদের নেতাকর্মীরা অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..