× Banner
সর্বশেষ
আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

দেশে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য প্রবাসী বাঙালিরা

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬

অর্থনৈতিক প্রতিবেদক: বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাজ্য প্রবাসী বাঙালিরা। এজন্য তারা আলাদা ইপিজেড স্থাপন, ওয়ান স্টপ সার্ভিস চালুসহ বিভিন্ন সুযোগ-সুবিধা চেয়েছেন।

তবে প্রবাসীদের বিনিয়োগের জন্য ওয়েজ আর্নার্স বন্ড চালু আছে, এ কথা অবহিত নন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা। বিষয়টি জেনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অবাক হয়েছেন। এ বিষয়ে তিনি সংশ্লিষ্টদের কাছে জানতে চাইবেন বলে জানিয়েছেন।

রোববার বিকেলে সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীদের সংগঠন বৃটিশ-বাংলাদেশ এন্টারপ্রেনিয়রের একটি প্রতিনিধিদল দেখা করে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে।

বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, ‘যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা ঢাকায় অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে এসেছেন। আজ ( রোববার) সকালে প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধন করেছেন। প্রতিনিধিদলটি বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে, তারা ওয়েজ আর্নার্স বন্ডে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। এ ছাড়া দেশে পর্যাপ্ত সুযোগ-সুবিধা পেলে তারা অন্যান্য খাতেও বিনিয়োগ করতে পারেন।’

তিনি বলেন, ‘আমি শুনে অবাক হয়েছি, দেশে ওয়েজ আর্নার্স বন্ড চালু থাকলেও তারা এ বিষয়ে কিছুই জানেন না। অথচ জাপানে প্রবাসী বাংলাদেশিরা ওয়েজ আর্নার্স বন্ডে বিনিয়োগ করছেন। এ বিষয়ে আমি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ( ইআরডি) সঙ্গে কথা বলব। ওয়েজ আর্নার্স বন্ড সম্পর্কে তাদের করণীয় বিষয়ে জানতে চাইব।’

অর্থমন্ত্রী বলেন, ‘আমি তাদের বিদ্যুৎ এবং অবকাঠামো খাতে বিনিয়োগের কথা বলেছি। যদি তারা দেশে বিনিয়োগ করতে চান, তাহলে তাদের সব ধরনের সুযোগ দেওয়া হবে। তারা প্রবাসীদের জন্য আলাদা অর্থনৈতিক জোন নির্মাণের কথা বলেছে।’

প্রতিনিধিদলের সদস্য ব্যারিস্টার মোহাম্মদ মনোয়ার হোসাইন বলেন, ‘মূলত আমরা বাংলাদেশ বিনিয়োগ বোর্ড আয়োজিত বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে এসেছি। আমরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। এ বিষয়ে কথা বলতেই অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমরা বাংলাদেশে বিনিয়োগের জন্য সুষ্ঠু পরিবেশ চেয়েছি। বিদ্যুৎ, জ্বালানি ও শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য অন্যান্য অবকাঠামো সুবিধা চেয়েছি। এ ছাড়া প্রবাসীদের জন্য আলাদা ইপিজেড স্থাপন, ওয়ান স্টপ সার্ভিস চালু করার পাশাপাশি ওয়েজ আর্নার্স বন্ডে বিনিয়োগে আমাদের আগ্রহের কথা বলেছি।’

তিনি আরো বলেন, ‘অর্থমন্ত্রী দীর্ঘ সময় নিয়ে আমাদের সঙ্গে অত্যন্ত খোলামেলা কথা বলেছেন। তিনি বাংলাদেশে বিনিয়োগের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’


এ ক্যটাগরির আরো খবর..