× Banner
সর্বশেষ
নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ ডাসারে শিক্ষকদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত  টিকটকে আত্মহত্যার দৃশ্য করতে গিয়ে গালায় ফাঁস লেগে শিক্ষার্থীর মৃত্যু কালীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ফুড প্যাক উপহার প্রদান যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক

দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার ২০টি প্রবাসীর পোস্টাল ব্যালট

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
ভোটার নিবন্ধন কার্যক্রম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ৩ লাখ ২৬ হাজার ২০টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসি জানায়, বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিভিন্ন দেশে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। প্রবাসীরা গ্রহণ করেছেন ৫ লাখ ২৪ হাজার ৮৬৯টি পোস্টাল ব্যালট। এর মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন প্রবাসী এবং দেশে ফেরত পাঠাতে পোস্ট অফিসে পোস্টাল ব্যালট জমা দিয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৭৪৮ জন প্রবাসী। বাংলাদেশে এসেছে ৩ লাখ ২৬ হাজার ২০টি পোস্টাল ব্যালট। রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে ৪১ হাজার ১৭৮টি পোস্টাল ভোট।


এ ক্যটাগরির আরো খবর..