× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

দেশে কোনো মানুষই গৃহহীন থাকবে না -পরিবেশ মন্ত্রী

Kishori
হালনাগাদ: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
পরিবেশ মন্ত্রী বলেন

মৌলভীবাজার(বড়লেখা), ২৭ ডিসেম্বর, রবিবার: বাংলাদেশে কোনো মানুষই আর গৃহহীন থাকবে না। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

আজ রবিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মুজিববর্ষ উপলক্ষে কাবিটা কর্মসূচির আওতায় ভূমিহীন ও গৃহহীনদের দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নির্মিতব্য ৫০ টি পাকা ঘর নির্মাণের অগ্রগতি পরিদর্শনকালে এ-সব কথা বলেন।

পরিবেশ মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশের সকল গৃহহীনদের জন্য গৃহের ব্যবস্থা করছে।

পরিবেশ মন্ত্রী আরো বলেন, করোনা ভাইরাসজনিত মহামারীকালে সমগ্র বিশ্ব বিপর্যস্ত হলেও বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম থেমে থাকেনি। অসহায়, ভূমিহীন ও গৃহহীনদের পাশে দাড়ানোর জন্য মন্ত্রী এসময় সমাজের বিত্তবান মানুষদের প্রতি আহবান জানান। গৃহ নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শনকালে জেলা প্রশাসক, মৌলভীবাজার নাহিদ আহসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম আল ইমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ পরিবেশ মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।

পরিবেশ মন্ত্রী এবং জেলা প্রশাসক গৃহ নির্মাণের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে সকল গৃহের নির্মাণ কাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..