× Banner
সর্বশেষ
মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর বিচারবহির্ভূত হত্যা প্রায় শূন্যে, গুমের বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স :আইনমন্ত্রী জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন

ডেস্ক

দেশের ৮১ শতাংশ মানুষ মোবাইল ফোন আর ইন্টারনেট ব্যবহার করে ৪৯ শতাংশ

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
মোবাইল ইন্টারনেট সেবা

দেশের ৮১ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন। আর ইন্টারনেট ব্যবহার করছে ৮ কোটি ৩০ লাখের বেশি। দেশের ৫৬ শতাংশ পরিবার ইন্টারনেট ব্যবহার করছে। জানিয়েছে সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)।

সর্বশেষ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রয়োগ ও ব্যবহার জরিপে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটি প্রতি তিন মাস পরপর এ জরিপ করে। সর্বশেষ জরিপটি করা হয়েছে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে। এতে ৬১ হাজার ৬৩২টি খানা (পরিবার) থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। তথ্য নেওয়া হয়েছে পাঁচ বছর বা তার বেশি বয়সের নাগরিকদের থেকে।

বিবিএসের সর্বশেষ জনশুমারি অনুসারে, দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ। সে হিসাবে বর্তমানে প্রায় ১৩ কোটি ৬৯ লাখ মানুষ মোবাইল ফোন ব্যবহার করছে। মালিকানা আছে ৯ কোটি ৫৯ লাখ মানুষের, আর ইন্টারনেট ব্যবহার করছেন ৮ কোটি ৩০ লাখের বেশি মানুষ যা মোট সংখ্যার ৪৯ শতাংশ।

জরিপে দেখা যায়, মোবাইল ফোন ব্যবহারের দিক থেকে নারী ও পুরুষের সংখ্যা প্রায় কাছাকাছি। পুরুষের ক্ষেত্রে এই হার ৮১ শতাংশ আর নারীদের হার ৭৯ শতাংশ। তবে মালিকানার দিক থেকে নারীরা পুরুষের তুলনায় বেশ পিছিয়ে আছেন। বর্তমানে ৬৩ শতাংশ পুরুষের নিজের অন্তত একটি মোবাইল ফোন আছে, যেখানে নারীদের ক্ষেত্রে এই হার ৫৩ শতাংশ। ইন্টারনেট ব্যবহারেও নারীরা পিছিয়ে আছেন। পুরুষদের মধ্যে ৫১ শতাংশ বর্তমানে ইন্টারনেট ব্যবহার করছেন আর ৪৬ শতাংশের কিছু বেশি নারী এখন ইন্টারনেট ব্যবহার করেন।

দেশে ইন্টারনেটের ব্যবহার দিনদিন বাড়ছে, তবে সাধারণ মোবাইল ফোনের মালিকানা কিছুটা কমেছে। ২০২২ সালে দেশের ৬১ দশমিক ৮ শতাংশ মানুষের নিজস্ব মোবাইল ফোন ছিল। ২০২৫ সালের সেপ্টেম্বরে এসে সেই হার কমে ৫৭শতাংশ হয়েছে। অন্যদিকে ২০২২ সালে দেশের ৩৮ দশমিক ৯ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করতেন। তিন বছরে এই হার বেড়ে ৪৮ দশমিক ৯ শতাংশ হয়েছে।

বিবিএসের জরিপে অবস্থানভেদে খানাপর্যায়ে রেডিও, টেলিভিশন, কম্পিউটার, মোবাইল ফোন, স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারের তথ্যও তুলে ধরা হয়েছে।

এতে দেখা যায়, দেশের ১৫ শতাংশ পরিবারে বর্তমানে রেডিও ব্যবহার হচ্ছে, টেলিভিশন আছে ৫৯ শতাংশ পরিবারে, কম্পিউটার রয়েছে ৯ দশমিক ১ শতাংশের আর বিদ্যুৎ-সংযোগ আছে ৯৯ শতাংশ পরিবারে।

গ্রাম ও শহরের তুলনামূলক চিত্রও পর্যালোচনা করা হয়েছে জরিপে। এতে দেখা যায়, সাধারণ মোবাইল ব্যবহার গ্রাম-শহরনির্বিশেষে একেবারে কাছাকাছি, তবে স্মার্টফোনের ব্যবহার শহরে বেশি। বিবিএসের তথ্য অনুসারে, শহর এলাকার ৮১ শতাংশ পরিবারে অন্তত একটি স্মার্টফোন রয়েছে, যেখানে গ্রামের ৬৯ শতাংশ পরিবারে এখন স্মার্টফোন রয়েছে। ইন্টারনেটের ব্যবহারও শহরে বেশি, ৬৪ শতাংশ। গ্রামে ইন্টারনেট ব্যবহারকারী পরিবারের হার ৫১ দশমিক ৫ শতাংশ।


এ ক্যটাগরির আরো খবর..