× Banner
সর্বশেষ
চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় গেলেন সেনাপ্রধান যশোরের শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় দুর্বল এই রাষ্ট্রকে সবল করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক – মাঠে থাকছেন ব্র্যাকের ২৪ হাজার স্বাস্থ্যসেবিকা মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রীর নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিউজ ডেস্ক

দেশের ২০ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে সার্চ কমিটির প্রথম বৈঠক

admin
হালনাগাদ: শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
দেশের ২০ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে সার্চ কমিটির প্রথম বৈঠক

দেশের ২০ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে প্রথম বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি) সংক্রান্ত সার্চ কমিটি।

শনিবার সকাল ১১টা ২৫ মিনিটে সুপ্রিমকোর্টের কনফারেন্স রুমে এ বৈঠক শুরু হয়। বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির আরও দুটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বৈঠকে সভাপতিত্ব করছেন। বৈঠকে উপস্থিত রয়েছেন সার্চ কমিটির হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

বিশিষ্ট নাগরিকদের মধ্যে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক এটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট বার এর সাবেক সভাপতি সিনিয়র এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সিনিয়র এডভোকেট মনসুরুল হক চৌধুরী, সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল, সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক অতিরিক্ত এটর্নি জেনারেল এম কে রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. বোরহান উদ্দিন খান, ব্রতীর শারমিন মুরশীদ, ফেমার মুনিরা খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সাবেক এটর্নি জেনারেল ফিদা এম কামাল।


এ ক্যটাগরির আরো খবর..