× Banner
সর্বশেষ
ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম

দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে আশুগঞ্জের শুঁটকি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুরে গড়ে উঠেছে শুঁটকি পল্লী। গুণগত মান ভালো হওয়ায় এখানকার শুঁটকি দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে প্রতিবেশী দেশ ভারতসহ মধ্যপ্রাচ্যে।

তবে সহজ শর্তে ব্যাংক ঋণ না পেয়ে মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে পুঁজি সংগ্রহ করতে হচ্ছে বলে অভিযোগ এ শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের। অবশ্য, ব্যাংক কর্মকর্তারা বলছেন, নানা সীমাবদ্ধতার কারণে পর্যাপ্ত ঋণ দেয়া সম্ভব হচ্ছে না।

খাল, বিল ও হাওর থেকে বিভিন্ন প্রজাতির মিঠা পানির মাছ সংগ্রহ করে শুকিয়ে তৈরি করা হয় শুঁটকি। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুরে মেঘনা নদীর তীরে গড়ে ওঠা শতাধিক ডাঙ্গি বা মাচার ওপর শুঁকিয়ে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত এসব শুঁটকি তৈরি করা হয়। গুণগত মান ভালো হওয়ায় দেশের গণ্ডি পেরিয়ে প্রতিবেশী দেশ ভারতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে এখানকার শুঁটকি।

ব্যবসায়ীদেরকে সহজ শর্তে ঋণ দেয়া হলে এ শিল্প সম্প্রসারণসহ ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে মনে করেন অর্থনীতিবিদসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। আর নানা সীমাবদ্ধতার কারণে তাদেরকে বড় আকারে ঋণ দেয়া যাচ্ছে না বলে জানালেন  ব্রাহ্মণবাড়িয়া কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া।

আশুগঞ্জের লালপুরে শুটকি শিল্পের সঙ্গে ব্যবসায়ীসহ প্রায় ১০ হাজার শ্রমিক জড়িত রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..