× Banner
সর্বশেষ
বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদে‌শিদের জন্য মরিশাসের বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার – প্রধানমন্ত্রী

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই -প্রবাসী কল্যাণমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
শেখ হাসিনার বিকল্প নেই

দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই । শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আছে বলেই বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। বলেছেন প্রবাসী ও বৈদেশিক কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন আয়োজিত যৌথ কর্মী সভায় তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের হাল ধরে আজ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

মন্ত্রী আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে পুনরায় নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আছলম, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..