× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

দেশের ইউপি/পৌরসভা/উপ-নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত আজ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

ঝুলে থাকা ১৬৭টি ইউপি নির্বাচন, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন, নয়টি পৌরসভা নির্বাচন ও কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনের তারিখ নির্ধারণ হতে পারে আজ।

আজ বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) বিকেলে ইসির সভাকক্ষে ৮৫-তম কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

ডিসেম্বরের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ (ইউপি), সব উপ-নির্বাচনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যেকমিশন বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। ।

গত ২৩ আগস্ট কমিশন সভা শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জানিয়েছিলেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বৈঠক করে স্থানীয় সরকারের নির্বাচনগুলোর তারিখ নির্ধারণ করা হবে।

তিনি বলেছিলেন, দেশের সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে আমরা মাত্র ২০৪টিতে ভোটগ্রহণ করতে পেরেছি। আজকে কমিশন সভায় সিদ্ধান্ত হবে যে, আগামী ডিসেম্বরের মধ্যে চার হাজার মতো ইউনিয়ন, নারারণগঞ্জ সিটি করপোরেশন, পৌরসভা, কমিল্লা-৭ শূন্য আসনে উপনির্বাচন, জেলা পরিষদসহ অন্যান্য নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে। সেপ্টম্বরের প্রথম সপ্তাহে কমিশন সভায় কোনটার নির্বাচন কবে দেওয়া হবে সেই বিষয়ে আলোচনা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..