× Banner
সর্বশেষ
জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, যশোর

দেশসেরা সাফল্য অর্জন করেছে যশোর বোর্ড

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
দুর্নীতিতে জড়িত চেয়ারম্যান

এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাসের হারে দেশসেরা সাফল্য অর্জন করেছে যশোর বোর্ড। পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্তিও গতবছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এ বছর এই বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ১৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩০ হাজার ৮৯২ জন শিক্ষার্থী। গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৯৩ দশমিক ০৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১৬ হাজার ৪৬১ জন শিক্ষার্থী। সোমবার দুপুরে (২৮ নভেম্বর) প্রকাশিত ফলাফলে যশোর বোর্ডের এ চিত্র উঠে এসেছে।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র জানান, এবছর যশোর বোর্ডে মোট ১ লাখ ৬৯ হাজার ৫০১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬১ হাজার ৩১৪ জন। পাসের হার ৯৫ দশমিক ১৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৩০ হাজার ৮৯২ জন। গতবছর করোনাকালের সংক্ষিপ্ত সিলেবাস ও পরীক্ষায় যশোর বোর্ডে মোট ১ লাখ ৭৮ হাজার ৭৯৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছিল ১ লাখ ৬৬ হাজার ৪৩৯ জন। পাসের হার ছিল ৯৩ দশমিক ০৯ ভাগ। জিপিএ-৫ পেয়েছিল ১৬ হাজার ৪৬১ জন।
তিনি আরো বলেন, সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নে একাধিক অপশন থাকায় শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে লিখতে পেরেছে। এজন্য ফলাফল ভাল হয়েছে। এছাড়াও এবছর অংশগ্রহণকারি শিক্ষার্থীরা প্রশ্ন ব্যাংকের আওতায় বিভিন্ন পরীক্ষায় অংশ নিয়েছে তাই প্রশ্ন নিয়ে কোন ভীতি ছিল না।


এ ক্যটাগরির আরো খবর..