× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশব্যাপী জামায়াতের হরতাল চলছে

admin
হালনাগাদ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার প্রতিবাদে দলটির ডাকা দেশব্যাপী আট ঘণ্টার হরতাল চলছে।

আজ সোমবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে দুপুর ২টা পর্যন্ত।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে গত শনিবার রাত ১০টা ৩৫ মিনিটে মীর কাসেম আলীকে ফাঁসি দিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ হরতালের ঘোষণা দেন।

জামায়াতের ডাকা এ হরতালে রাজধানীতে তেমন কোনো প্রভাব পড়েনি। সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ধরনের নাশকতা বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

হরতাল উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, বিভিন্ন মোড় ও  বাসস্টপেজে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

মীর কাসেম জামায়াতের নেতাদের মধ্যে পঞ্চম, যিনি মানবতাবিরোধী অপরাধে ফাঁসিতে ঝুললেন।

এর আগে বিভিন্ন সময়ে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লার রায় কার্যকর হয়। এ ছাড়া মানবতাবিরোধী অপরাধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় কার্যকর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..