× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

পিঁ আই ডি

দেশবিরোধী ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান পানি সম্পদ উপমন্ত্রীর

Kishori
হালনাগাদ: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান

দেশি-বিদেশি শত্রুরা মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেজন্য দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশবিরোধী ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

আজ ঢাকা রিপোর্টাস ইউনিটির উদ্যোগে চক্ষু ও ডায়াবেটিস ক্যাম্পের উদ্বোধনকালে উপমন্ত্রী এসব কথা বলেন।

উপমন্ত্রী বলেন, সাংবাদিকদের মধ্যে রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে। কিন্তু দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ সবার আগে দেশ। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই এগিয়ে যাওয়াকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র চলছে। দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থেকে সোচ্চার ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, অবশ্যই সাংবাদিকরা সমালোচনা করবেন, কিন্তু একটি কথা আমাদের মাথায় রাখতে হবে- দেশ কি এগুবে, না কি পশ্চাৎপদ হবে, দেশ কি পাকিস্তান হবে না কি মালয়েশিয়া-সিঙ্গাপুর হবে।

এনামুল হক শামীম বলেন, প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা একজন সাংবাদিকবান্ধব নেত্রী। তাঁর সরকারও সাংবাদিকবান্ধব সরকার। আগে একটা টেলিভিশন ছিল। আওয়ামী লীগ সরকারই বেসরকারিখাতে টেলিভিশনের অনুমোদন দিয়েছে। অনেক পত্রিকার ডিক্লারেশন দিয়েছে। সে কারণে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে।

ঢাকা রিপোর্টাস ইউনিটি’র সভাপতি মুরসালিন নোমানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবের পরিচালক নওজাত সারওয়াত ইসলাম, ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও কল্যাণ সম্পাদক তানভির আহমেদ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..