× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

পিআইডি

দেশবাসীকে সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ রাখতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, আমাদের সমাজে সম্প্রীতি অত্যন্ত প্রয়োজন। বর্তমান সরকার দেশবাসীকে ঐক্য ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ রাখতে দৃঢ়প্রতিজ্ঞ বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

আজ রাঙ্গামাটি শহরের রাঙ্গাপানি কান্ত স্মৃতি ফুটবল মাঠে আয়োজিত রাঙ্গাপানি মিলন বিহারের ৫১তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

অনুষ্ঠানের সূচনা হয় বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও কল্যাণ কামনার মধ্য দিয়ে। উপদেষ্টা ফিতা কেটে, ফানুস উড়িয়ে চীবর বুননের উদ্বোধন করেন।

উপদেষ্টা বলেন, বৌদ্ধ ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ দান—কঠিন চীবর দান—শ্রদ্ধা, সংযম ও একাগ্রতার প্রতীক। এই উৎসব শুধু ধর্মীয় নয়, সামাজিক সম্প্রীতিরও এক উজ্জ্বল নিদর্শন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তাঁর বক্তব্যে সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সহনশীলতা বজায় রেখে চলার আহ্বান জানান। তিনি বলেন, ধর্মের শান্তির বাণী সকলকে একত্রিত করে। জগতের সকল প্রাণীর সুখ ও সমৃদ্ধি কামনা সকলের নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাধ্যক্ষ্য শ্রদ্ধালংকার মহাথের। আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ শাসনাপ্রিয় মহাথের, আবাসিক অধ্যক্ষ শুভদর্শী মহাথেরসহ ধর্মপ্রাণ জনগণ এবং সুধী সমাজের প্রতিনিধিগণ।

এই উৎসবের মাধ্যমে ধর্মীয় অনুশাসন, সামাজিক ঐক্য এবং মানবিক মূল্যবোধের চর্চা আরো সুদৃঢ় হবে বলে জানান উপদেষ্টা।


এ ক্যটাগরির আরো খবর..