× Banner
সর্বশেষ
নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ ডাসারে শিক্ষকদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত  টিকটকে আত্মহত্যার দৃশ্য করতে গিয়ে গালায় ফাঁস লেগে শিক্ষার্থীর মৃত্যু কালীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ফুড প্যাক উপহার প্রদান যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পিআইডি

দেশজুড়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
দেশজুড়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান

দেশের বিভিন্ন জেলায় একযোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে পরিবেশ অধিদপ্তর হাইড্রোলিক হর্ন ব্যবহার, নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রি এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ব্যবস্থা গ্রহণ করেছে।

আজ ঢাকার, সোমবার, ২০ অক্টোবর ২০২৫: রামপুরা এলাকায় পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইং এবং বিআরটিএ’র যৌথ উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক আহমেদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ১৫টি যানবাহন পরীক্ষা করা হয়, যার মধ্যে ৬টি যানবাহনে অতিরিক্ত শব্দ ও হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ১৬ হাজার টাকা জরিমানা আদায় এবং ৮টি হর্ন জব্দ করা হয়। বিআরটিএ কর্তৃপক্ষও এ অভিযানে ১১টি মামলা ও ২টি বাস ডাম্পিংয়ে দেয়।

রাজবাড়ীতে আলাদিপুর জামাই পাগলের মাজার গেট এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাফিজুর রহমান। অভিযানে ২টি হাইড্রোলিক হর্ন জব্দ ও ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মেহেরপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ খাদিজা আকতারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৪টি মামলা দায়ের, ২,০০০ টাকা জরিমানা আদায় এবং ৮টি নিষিদ্ধ হর্ন ধ্বংস করা হয়।

অন্যদিকে, ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ঈষিতা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ ও বিক্রয়ের দায়ে ৩টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় এবং ২৪ দশমিক ৫ কেজি পলিথিন জব্দ করা হয়।

নারায়ণগঞ্জের সদর উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধি লঙ্ঘনের দায়ে ১টি যানবাহন থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় ও ১টি হর্ন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, দেশব্যাপী পরিবেশ সুরক্ষা, শব্দদূষণ নিয়ন্ত্রণ, নিষিদ্ধ পলিথিন প্রতিরোধ এবং টেকসই পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..