দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার -পররাষ্ট্রমন্ত্রী

দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার -পররাষ্ট্রমন্ত্রী

দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার নাগরিকের, সে যে দলেরই হোক। সুতরাং কোনো নাগরিক যাতে অন্যের প্ররোচনায় বিপথগামী না হয়। বিপথগামী হলে দেশের অবস্থা, আমাদের এই উন্নয়নটা ব্যাহত হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আজ ২৯ জুন বৃহস্পতিবার সিলেটের শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এই ঈদের দিনে সবাইকে আহ্বান করবো, আপনারা কান-চোখ খোলা রাখবেন। বাংলাদেশের জনগণ সব সময় সঠিক সিদ্ধান্ত নেয় এবং তারা যথেষ্ট সজ্ঞান। তারা জানে এবং বোঝে কখন কী করতে হবে। দেশের জনগণের ওপর আমার বিশ্বাস আছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কেউ কেউ হয়ত বিপথগামী হতে পারে, বৃহত্তর জনগণ কখনো বিপথগামী হবে না।

এর আগে নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ সময় সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংসদ সদস্যরা, শীর্ষ রাজনৈতিক, জনপ্রতিনিধিসহ লাখো সাধারণ মুসল্লিরা ঈদ জামাতে অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।