× Banner
সর্বশেষ
ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিআইডি

নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
দায়িত্বশীল নাগরিক

“বাংলাদেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত একটি দেশ। তাই এই দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে হলে নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।” এসময় তিনি শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব, এমপি।

আজ ১১ এপ্রিল শনিবার রাজধানীর মান্ডা, মুগদা এলাকায় অবস্থিত হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ভোটে তিনি এ এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং নির্বাচনের পর এটি তার এই প্রতিষ্ঠানে প্রথম উপস্থিতি। এ সময় তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণের সমর্থনই তাকে দেশের উন্নয়ন কার্যক্রমে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করছে।

তিনি আরো বলেন, ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ প্রতিষ্ঠানে পদার্পণ করেছিলেন, যা এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি গৌরবময় ইতিহাস। তিনি বলেন, জিয়াউর রহমানের স্বপ্ন, বেগম খালেদা জিয়ার আদর্শ এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

তিনি আরো বলেন, হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের উন্নয়ন কার্যক্রমে সরকার সবসময় পাশে থাকবে এবং এলাকার জনগণের সহযোগিতায় এ প্রতিষ্ঠানকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।

হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং ছয় তলা বিশিষ্ট নতুন স্কুল ভবনের উদ্বোধন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জনাব মুহাম্মদ জাকির হোসাইন।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমে নতুন দিগন্তের সূচনা হয়।


এ ক্যটাগরির আরো খবর..