মনোরঞ্জন মজুমদারঃ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের জবরদখল করা দেবোত্তর সম্পত্তি ফিরিয়ে দেয়ার দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানব বন্ধন।
আজ ২৭ জানুয়ারি বেলা ১১.০০ টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের ভক্ত ও শুভানুধ্যায়ীবৃন্দের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপুর সভাপতিত্বে সাংবাদিক স্বপন কুমার সাহা, অ্যাড. রানা দাশগুপ্ত, শ্রী কাজল দেবনাথ, বাসুদেব ধর, মিলন কান্তি দত্ত, শ্রী ডি. এন চ্যাটার্জী, সাবেক সচিব শৈলেন মজুমদার, মনীন্দ্র কুমার নাথ, সাধারণ সম্পাদক অ্যড. তাপস কুমার পাল, জে. এল ভৌমিক, নির্মল কুমার চ্যাটার্জী, নারায়ন সাহা মনি, অ্যাড. শ্যামল কুমার রায়, অ্যাড. কিশোর রঞ্জন মন্ডল, সাংবাদিক মনোজ রায়, সন্তোষ শর্মা, সুব্রত পাল, পূরবী মজুমর্দা, বীনা সাহা, পদ্মাবতী দেবী, মিলি চক্রবত্র্ী, দিপালী চক্রবর্তী, রমেন মন্ডল, ব্রজ গোপাল দেবনাথ, ইঞ্জিনিয়ার রতন দত্ত, প্রানাতোষ আচার্য্য শিবু, শ্যামলী মূখার্জী প্রমুখ নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।