× Banner
সর্বশেষ
সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

দেবের আমাজন অভিযান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬

বিনোদন ডেস্ক: ‘চাঁদের পাহাড়’ সিনেমার পর নির্মাতা কমলেশ্বর মুখার্জি নির্মাণ করছেন ‘আমাজন অভিযান’ শিরোনামের সিনেমা। সম্প্রতি এ সিনেমার শুটিং শেষ করে আমাজন (ব্রাজিল) থেকে কলকাতায় ফিরেছেন দেব।

আমাজনের মতো দুর্গম জঙ্গলে অবস্থান করা মোটেও সহজ কিছু নয়। আর সেখানে শুটিং করাটাও আরামদায়ক নয়। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এ সময় আমাজনে শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেন এই অভিনেতা।

এ প্রসঙ্গে দেব বলেন, ‘আমাজন একদমই আলাদা। প্রকৃতির কাছে মানুষ যে কত অসহায় তা আমাজনে গিয়ে বুঝেছি।  আমরা কতটা ক্ষুদ্র, নশ্বর তাও টের পেয়েছি। ছোট্ট একটা পিঁপড়ের মতোই আমাদের অস্তিত্ব। আর ওখানে সারা বছরই যেন ভাইরাসের মেলা বসে আছে। দিন-রাত সেখানকার মানুষ শুধু প্রাণ নিয়ে টিকে থাকার লড়াই করে যায়। স্বার্থ, হিংসা এসব নিয়ে তাদের ভাবার সময় কোথায়? কুমির, পিরানহা, বন্যা, জলোচ্ছ্বাসের সঙ্গে চলে লড়াই। ওখানে যে হোটেলে ছিলাম তা আসলে একটা হাউসবোট। সারা রাত শুধু দুলেছে।’

তিনি আরো বলেন, ‘সন্ধ্যার পর মশারির ভেতরে বসতে হতো। এতো মশা। মশা আর বিষাক্ত পোকা। খাবারের ওপর পোকা, বাথরুমে পোকা। আর সেগুলো কী যে বিষাক্ত। চুলকাতে চুলকাতে রক্ত বেরিয়ে যেত। ইউনিটের সবার গায়ে দগদগে ঘা। শুটিংয়ের সময় জঙ্গলের ভেতর একসঙ্গে তিন-‌চারদিনের খাবার নিয়ে যাওয়া হত। ফ্রিজ নেই। গরমে খাবার পঁচে যেত। ফেনিয়ে উঠে দুর্গন্ধ ছড়াত। তবু সেই খাবার খেয়েই সবাই শুটিং করেছি।’


এ ক্যটাগরির আরো খবর..