× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

‘দেবদাস’ ছবির ‘ডোলা রে’ গানের জাদুর পুনরাবৃত্তি

admin
হালনাগাদ: শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: সঞ্জয়লীলা বানসালির আগামী ছবি ‘বাজিরাও মাস্তানি’তে ‘দেবদাস’ ছবির ‘ডোলা রে’ গানের জাদুর পুনরাবৃত্তি ঘটাচ্ছেন তিনি। এবার প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনকে প্রথমবার একফ্রেমে নাচতে দেখা যাবে। নতুন গানটির শিরোনাম ‘পিঙ্গা’। এর ভিডিও প্রকাশ হবে শনিবার (১৪ নভেম্বর)।

ছবিটিতে একসঙ্গে কাজ করতে গিয়ে ভালো বন্ধু হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা ও দীপিকা। তাই দিওয়ালিতে কানাডার মন্ট্রিলে মায়ের সঙ্গে থাকা প্রিয়াঙ্কাকে মিস করেছেন দীপিকা। তিনিও ‘তামাশা’র প্রচারণা নিয়ে ব্যস্ত রণবীর কাপুরের সঙ্গে। ব্যস্ততার মধ্যেও বলিউডের এ দুই অভিনেত্রী টুইটারে শুভেচ্ছা বিনিময় করতে ভুললেন না।

দীপিকা লিখেছেন, ‘শুভ দিওয়ালি…তোমার জন্য বিশেষ একটা জিনিস পাঠিয়েছি ভারত থেকে। তুমি সেটা পেয়ে যাবে আগামীকালের মধ্যে।’ উত্তরে প্রিয়াঙ্কা বলেন, ‘তর সইছে না। তোমার জন্যও ছোট্ট একটা জিনিস পাঠাচ্ছি। রোববার দেখা হবে মাস্তানি। ভালোবাসা রইলো। তোমার ‘তামাশা’ দেখার জন্য অপেক্ষায় আছি।’

ধারণা করা হচ্ছে, ‘পিঙ্গা’ গানের ভিডিও মুক্তির আভাসই দিয়েছেন দু’জনে। ছবিটিতে বাজিরাও চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। তার স্ত্রী কাশিবাঈ হিসেবে আছেন প্রিয়াঙ্কা। আর বাজিরাওয়ের প্রেমিকা মাস্তানির ভূমিকায় দেখা যাবে দীপিকাকে। ছবিটি মুক্তি পাবে আগামী ১৮ ডিসেম্বর।


এ ক্যটাগরির আরো খবর..