× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ

ডেস্ক

দূষণে ২য় ঢাকা প্রথম অবস্থানে পাকিস্তানের লাহোর

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
ঢাকার বায়ুমান সবচেয়ে দূষিত

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর মানের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা। প্রথম অবস্থানে পাকিস্তানের লাহোর। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার এই দূষণের মাত্রা আরও বাড়তে পারে। গত সপ্তাহে বেশিরভাগ দিনই ঢাকার অবস্থান ৫ থেকে ১০ এর ঘরে ছিল।

বিশ্বের বায়ুমান যাচাইবিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এয়ার ভিজ্যুয়ালের’ বায়ুমান সূচক (একিউআই) অনুযায়ী রোববার (১৩ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকায় বায়ু মানের সূচক ছিল ২৫৩।

একই সময়ে প্রথম অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরে বায়ু মানের সূচক ছিল ৩০৪, তৃতীয় অবস্থানে থাকা দিল্লি সূচক ২০২।

সাধারণত একিউআই স্কোর ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকলে ‘স্বাভাবিক অবস্থা’ বলা হয়। স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‌‘খারাপ’ এবং ৩০১ থেকে ৪০০ স্কোর হলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শুষ্ক মৌসুম এলেই দূষণের মাত্রা বেড়ে যায়। সরকারি নানান উদ্যোগের কথা বলা হলেও বাস্তবে দিনের পর দিন বেড়েই চলেছে এই মাত্রার পরিমাণ।


এ ক্যটাগরির আরো খবর..