× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মেহেরপুরে র‌্যালি ও আলোচনা সভা

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ মার্চ, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (১০/০৩/১৬) :
“দূর্যোগে পাবোনা ভয়, দূর্যোগকে আমরা করবো জয়” এ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, এন.ডি.সি মোহাম্মদ নূর-এ-আলম। দূর্যোগ প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও ডিফেন্সের উপ-সহকারি পরিচালক কোবাদ আলী সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা সভায় আরো অংশ গ্রহন করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, মেহেরপুর প্রেসক্লাব’র সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো, আলামিন হোসেন, ব্র্যাকের জেলা প্রতিনিধি মোশারফ হোসেন প্রমুখ। এর আগে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।


এ ক্যটাগরির আরো খবর..