× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ

ঝিনাইদহে দুর্নীতি, মাদক, জঙ্গীবাদ ও মজুদদারের বিরুদ্ধে শপথ পাঠ

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে দুর্নীতি, মাদক, জঙ্গীবাদ ও মজুদদারের বিরুদ্ধে শপথ পাঠ করেছেন নানা শ্রেণী পেশার মানুষ। দুর্নীতি, মাদক, জঙ্গীবাদ ও মজুদদারের বিরুদ্ধে জোরালে পদক্ষেপ নেবার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে জেলা কৃষক লীগের আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ শপথবাক্য পাঠ করা হয়। জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।

জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। এসময় বক্তারা, দুর্নীতি, মাদক, জঙ্গীবাদের বিরুদ্ধে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান। সেই সাথে অবৈধ মজুদদারের রুখতে সকলকে সচেতন হওয়ারও পরামর্শ দেন।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি আব্দুল হাই এমপি। এসময় আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সকলে হাত তুরে শপথ করেন দুর্নীতি, মাদক, জঙ্গীবাদ ও মজুদদারের কোনো ছাড় নয়।


এ ক্যটাগরির আরো খবর..