× Banner
সর্বশেষ
নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মাদারীপুরে গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শশুর ও দুই ননদ গ্রেফতার মধুখালীতে দুদকের শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর পরিদর্শন মধুখালীতে বেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু পাইকগাছার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আমুরকাটা বয়ারঝাপা সড়ক সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে -তথ্য উপদেষ্টা দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু  সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহের কালীগঞ্জ ভুমি অফিসকে ঘুষ ও দুর্ণীতি মুক্ত করতে এসিল্যান্ডের উদ্যোগ

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহঃ ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলা ভুমি অফিসকে দুর্নীতি ও ঘুষ মুক্ত করতে নবাগত উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ভুপালী সরকার নানা উদ্যোগ গ্রহন করেছেন।

জমির নামজারির ক্ষেত্রে দালাল না ধরতে এবং সরকারি ফি’র অতিরিক্ত কাউকে না দিতে পরামর্শ দিয়েছেন। ইতিমধ্যে তিনি ভুমি অফিসের কর্মকর্তাদের অতিরিক্ত কোন ফি না নিতে নির্দেশও দিয়েছেন। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ভুপালী সরকার জানান, জমির নামজারীর ক্ষেত্রে সরকার নির্ধারিত কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারী ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন ফি ১০০০ টাকা এবং মিউটেশন খতিয়ান ফি ১০০ টাকাসহ সর্বমোট ১১৭০ টাকা।

কালীগঞ্জ ভুমি অফিসের কেউ অযথা হয়রানী করলে বা অতিরিক্ত অর্থ দাবি করলে সরাসরি তাকে ০১৭২৫৯৬৯৮৩০নাম্বারে জানাতে অনুরোধ করেছেন। ভুপালী সরকার আরো জানান, ঘুষ প্রদানকারী এবং ঘুষ গ্রহণকারী ২জনই সমান দন্ডনীয় অপরাধে অপরাধী। তিনি কালীগঞ্জ উপজেলা ভুমি অফিস ঘুষ ও দুর্নীতিমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..