ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাক-প্রতিবন্ধী নিহত

ইছানুর রহমান, ঝিকরগাছা: নম্বর বিহীন মোটরসাইকেলের ধাক্কায় দুই সন্তানের জনক আবু মুছা নামের এক বাক-প্রতিবন্ধী নিহত হয়েছে। আবু মুছা যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের সোনাই শেখের পুত্র।
জানা যায়  শুক্রবার সকালে বাকড়া মাঠপাড়া টু দিগদানা সড়কের মানিকতলা নামক জায়গায় নম্বরবিহীন একটি টিভিএস মোটরসাইকেলে দিগদানা গ্রামের আকছেদ আলীর ছেলে মেহেদী হাসান (২৫) এর ধাক্কায় বাক-প্রতিবন্ধী আবু মুছাকে ধাক্কা দিলে সে মারাত্মক আহত হয়। তাকে হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুবরণ করেন। মটরসাইকেল টি বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ হেফাজতে আছে এবং মটরসাইকেল চালক মেহেদী হাসান পলাতক রয়েছে। বাক-প্রতিবন্ধী আবু মুছার অকাল মৃত্যুতে জনমনে ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।