× Banner
সর্বশেষ
জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্গাপূজা মণ্ডপে আগত ভক্তদের আহার্যে ৫০০ কেজি খয়রাতি চাল দিচ্ছে সরকার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

আগামী ২১ সেপ্টেম্বর মহালয়া থেকেই শারদীয় দুর্গাপূজা শুরু। সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেশের ৬৪ জেলায় ৩২ হাজার ৯৯০টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডবে আগত ভক্তদের আহার্য বাবদ ৫০০ কেজি খয়রাতি চাল হিসেবে প্রায় ৩৩ হাজার পূজা মণ্ডবে ১৬ হাজার ৪৯৬ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে খয়রাতি চালের বরাদ্দপত্র জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

বরাদ্দপত্রে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপনের লক্ষ্যে দেশের ৬৪টি জেলার ৩২ হাজার ৯৯০টি পূজা মণ্ডপে আগত ভক্তদের আহার্য বাবদ বিতরণের জন্য মণ্ডপ প্রতি ৫০০ কেজি হারে মোট ১৬ হাজার ৪৯৫ টন চাল বরাদ্দ দেওয়া হলো।

এতে আরো বলা হয়, জেলা প্রশাসক তার জেলাধীন পূজা মণ্ডপের সংখ্যা, আকার, ব্যাপকতা, আর্থিক সামর্থ্য/স্বচ্ছলতা/দরিদ্রতা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াবলী বিবেচনা করে উপজেলাওয়ারী চাল উপ-বরাদ্দ করবেন। এছাড়া মণ্ডপ/মন্দিরের সংখ্যা কম হলে অতিরিক্ত চাল মজুত রেখে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরকে জানাবেন এবং নিরীক্ষার জন্য প্রয়োজনীয় হিসাব সংরক্ষণ করবেন বলে বরাদ্দপত্রে উল্লেখ করা হয়েছে।

২ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবছরের শারদীয় দুর্গাপূজা।


এ ক্যটাগরির আরো খবর..