× Banner
সর্বশেষ
আজ ১২ মে (২৮ বৈশাখ ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জাদুঘর’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতু মন্ত্রী লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত মৃত্যুর মিছিলে পরিণত হচ্ছে পাইকগাছা-কয়রা সড়ক আর্থিক সচেতনতা বাড়াতে চার জেলায় ব্র্যাক ব্যাংকের ‘উঠান বৈঠক’ আয়োজন পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

দুর্গাপূজায় সরকারি ছুটি ৩ দিনের দাবি হিন্দু মহাজোট

admin
হালনাগাদ: শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ শারদীয় দুর্গাপূজায় তিনদিনের সরকারি ছুটিসহ মঠ-মন্দির, প্রতিমা ভাঙচুরকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সেইসঙ্গে পূজা মণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তারও দাবি জানিয়েছে তারা।

শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ছোট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এই দাবি জানায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ৫ দিন চলা এ দুর্গাপূজায় পরিবারের সঙ্গে একত্রিত হওয়ার জন্য সবাই উন্মুখ থাকে। কিন্তু একদিন সরকারি ছুটি থাকায় আনন্দময় এ দিনগুলো বিষাদে পরিণত হয়।’ এজন্য অষ্টমী, নবমী ও দশমীসহ তিনদিনের ছুটি ঘোষণা সংবিধানে বর্ণিত সম-অধিকার ও সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি জানান তিনি। তিনি আরো বলেন, ‘সংবিধানে ধর্ম নিরপেক্ষতার কথা বলা আছে। বাস্তবে যার কোনো প্রয়োগ নেই। গত কয়েক বছর ধরে দেশে জঙ্গি ও মৌলবাদ তৎপরতা ভয়ানকভাবে বৃদ্ধি পেয়েছে। নানা স্থানে জঙ্গি মৌলবাদিদের দ্বারা মঠ মন্দির প্রতিমা ধ্বংসের উৎসব চলছে। এছাড়া সারা হিন্দুদের বাড়ি দখল হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে।

হিন্দু মেয়েরা যৌন নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু কোনো প্রতিকার পাচ্ছে না। এভাবে চলার কারণে হিন্দুরা এ দেশ থেকে চলে যেতে বাধ্য হচ্ছে।’ সেইসঙ্গে তাদের দাবি মানা না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তিনি। মহাজোটের খুলনা বিভাগের সভাপতি অচিন্ত্য কুমার মণ্ডলের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মহিলা হিন্দু মহাজোটের আহ্বায়ক সোনালি দাশ, সিনিয়র যুগ্ম মহাসচিব মানিক চন্দ্র সরকার, মুখপাত্র পলাশ কান্তি দে, অধ্যাপক আনন্দ বিশ্বাস প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..