× Banner
সর্বশেষ
দেশের প্রয়োজনে বিরোধী দলের সাথে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব – পানিসম্পদ মন্ত্রী ইসলামাবাদে মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মোংলা বন্দরকে ব্যবসায়ী-বান্ধব হিসেবে গড়ে তোলা হবে – নৌপরিবহন মন্ত্রী আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে ইসি যুববকে কুপিয়ে হত্যা মামলায় দুইভাই গ্রেফতার পঞ্চগড়ে আট দিনব্যাপী ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলা উদ্বোধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবনির্বাচিত এমপি আবু তালিবের মতবিনিময় দেশকে এগিয়ে নেওয়ার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার রিক্রুটিং এজেন্সি ফোরামের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মোংলা বন্দরে ১৮০ দিনের মধ্যে আমূল পরিবর্তন আনা হবে – নৌপরিবহন মন্ত্রী

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি

দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়লেন এক যুবক

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
জুয়া খেলা ছাড়লেন এক যুবক

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া খেলা ছাড়লেন রাশেদ দাড়িয়া (৩৫) নামে এক যুবক।
এ বিষয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।ভিডিওতে রাশেদকে দুধ রাখা অ্যালমিনিয়ামের একটি বড় ডেকচির( পাত্র)মধ্যে বসে পড়তে দেখা যায়।এরপর তার মা একটি মগ দিয়ে  রাশেদের মাথায় দুধ ঢালেন।
এ দৃশ্য রাশেদ তার মোবাইল ফোনে ধারণ করে নিজের ফেসবুকে পোষ্ট করার সাথে সাথেই ভাইলাল হয়ে যায়।
খোঁজ নিয়ে জানাগেছে রাশেদ দাড়িয়া কোটালীপাড়া পৌরসভার ঘাঘর কান্দা গ্রামের হাচেন দাড়িয়ার ছেলে।
গতকাল শুক্রবার জুম্মার নামাজের আগে রাশেদ তার নিজ বাড়িতে বসে ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে নামাজ পড়তে গিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি বলেন, আমি গত ২ বছর ধরে অনলাইনে জুয়া খেলি।এই জুয়া খেলায় এ পর্যন্ত প্রায় ১০ লক্ষ টাকার দেনা হয়েছি। এই দেনার কারনে দীর্ঘ দিন ধরে নানা ধরনের হতাশায় ভূগছিলাম।তারপর পরিবারের লোকজনের পরামর্শে আমি কাজের জন্য কয়েক দিনের মধ্যে সৌদি আরবে যাচ্ছি। তাই যাওয়ার আগে দুধ দিয়ে গোসল করে  জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিলাম।
রাশেদ আরো বলেন,আমি সকল যুবক ভাইদের অনুরোধ করবো আপনারা এই সর্বনাশা জুয়া কেউ খেলবেন না। এই জুয়া খেলায় কেউই লাভবান হতে পারে না। সবাই ধ্বংস হয়।আপনারা যারা এই জুয়া খেলেন তারা এ পথ থেকে ফিরে আসুন।
এ দিকে রাশেদের এই জুয়া খেলা থেকে ফিরে আসার জন্য অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।রাশেদের পাশের বাড়ির জলিল গাজী বলেন,রাশেদ জুয়া খেলে ধারদেনা হয়ে দীর্ঘ দিন ধরে হতাশায় ভূগছিলেন।এখন জুয়া ছেড়ে দিয়ে সৌদি যাচ্ছে। আমরা তার মঙ্গল কামনা করছি।


এ ক্যটাগরির আরো খবর..