× Banner
সর্বশেষ
মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার – ড. মাহদী আমিন

দুদক সংসদীয় কমিটির ডাকে সাড়া দিচ্ছে না

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত দল অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মুখোমুখি হচ্ছে না । তাই আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠেয় কমিটির বৈঠকে দুদকের কোনো কর্মকর্তা যাচ্ছেন না। দুদকের উর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বেসিক ব্যাংকে দুই হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি মামলার তদন্তসহ সামগ্রিক কার্য্ক্রমের বিষয়ে জানতে দুদকের তদন্ত কর্মকর্তাদের তলব করে চলতি মাসের ১৭ জানুয়ারি দুদকে চিঠি দিয়েছিল অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে দুদকের উর্ধ্বতন সূত্র জানায়, সংসদীয় কমিটির চিঠি পাওয়ার পর কমিশনে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে সংসদীয় সভায় দুদকের কোনো কর্মকর্তা না পাঠানোর সিদ্ধান্ত হয়।

সূত্র আরো জানায়, বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির বিষয়টি দুদকে এখনও তদন্তাধীন। তদন্তাধীন বিষয়ে কোনো তথ্য শেয়ার করা যায় না। এ বিষয়ে দুদক আইনেও নিষেধ রয়েছে। তাই কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত ২৫ জানুয়ারি দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু এ বিষয়ে বলেছিলেন, দুদক একটি স্বাধীন সত্তা। তাই দুদকের সেই সত্তাকে বিবেচনা করে এ বিষয়ে যুক্তিপূর্ণ সিদ্ধান্ত নিবে দুদক।

চলতি মাসের ১৭ জানুয়ারি দুদকের সচিব আবু মো. মোস্তফা কামাল বরাবর চিঠি পাঠায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, কমিটি শাখা-৫। যার স্বারক নং হচ্ছে- ১১.০০.০০০০.৭০৫.১৪.০০১.১৪.০৪।

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিব মোশতাক আহমদের সই করা ওই চিঠির সূত্রে জানা যায়, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বিগত ১১তম বৈঠকে বেসিক ব্যাংকের অনিয়ম সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পরবর্তী বৈঠকে বেসিক ব্যাংকের অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকতে অনুরোধ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি।

চিঠিতে আরো বলা হয়, ১০ম জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠক গত ২১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে তা পিছিয়ে আগামী ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টায় জাতীয় সংসদের পশ্চিম ব্লকের দ্বিতীয় লেভেলের এক নম্বর স্থায়ী কমিটির কক্ষে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়। যেখানে দুদকের তদন্ত দলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করে স্থায়ী কমিটি।

বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে ২০১৫ সালের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর তিন দিনে টানা ৫৬টি মামলা করে দুদকের অনুসন্ধান দলের সদস্যরা। রাজধানীর মতিঝিল, পল্টন ও গুলশান থানায় এসব মামলায় মোট আসামি করা হয় ১৫৬ জনকে। মামলাগুলোতে মোট ২ হাজার ৩৬ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৩৪১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

আসামিদের মধ্যে বেসিক ব্যাংকের কর্মকর্তা রয়েছেন ২৬ জন। বাকি ১৩০জন আসামি ঋণগ্রহীতা ৫৪ প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী ও সার্ভে প্রতিষ্ঠানের। ব্যাংকার ও ঋণগ্রহীতাদের অনেকেই একাধিক মামলায় আসামি হয়েছেন।

এর মধ্যে ব্যাংকের প্রাক্তন এমডি কাজী ফখরুল ইসলামকে আসামি করা হয়েছে ৪৮টি মামলায়। সম্প্রতি গ্রেফতার হওয়া ডিএমডি ফজলুস সোবহান ৪৭টি, কনক কুমার পুরকায়স্থ ২৩টি, গ্রেফতার হওয়া মো. সেলিম ৮টি, বরখাস্ত হওয়া ডিএমডি এ মোনায়েম খান ৩৫টি মামলায় আসামি হয়েছেন।

তবে কোনো মামলায় ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান শেখ আব্দুল হাই ওরফে বাচ্চুরসহ পরিচালনা পর্ষদের কাউকে আসামি করা হয়নি। যদিও বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, সিএজি কার্যালয় ও খোদ বেসিক ব্যাংকের নানা প্রতিবেদনে এ কেলেঙ্কারির সঙ্গে প্রাক্তন চেয়ারম্যান বাচ্চুসহ অনেকের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়।

এ বিষয়ে দুদকের মামলার এজাহারে বলা হয়েছে, ব্যাংকের পরিচালনা পর্ষদের কোনো সম্পৃক্ততা দুদকের অনুসন্ধানে আসেনি। তবে তদন্তকালে যদি তাদের সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে জাড়িতদের পরবর্তীকালে আসামি করা হবে।

২০১৫ সালের ২২ অক্টোবর মামলার তদন্তে দুদকের উপপরিচালক মোরশেদ আলম, মো. ইব্রাহিম ও ঋত্বিক সাহা, সহকারী পরিচালক শামসুল আলম, উপসহকারী পরিচালক ফজলে হোসেন ও মুহাম্মদ জয়নাল আবেদীনকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।

মামলার তদারককারী কর্মকর্তারা হলেন পরিচালক নূর আহম্মেদ ও উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..